× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাজনৈতিক অস্থিরতা সামলানো সরকারের জন্য কঠিন হতে পারে’

রংপুর অফিস

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ১৩:৪৮ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪ ১৪:১৬ পিএম

রংপুর নগরীর সেনপাড়া স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। প্রবা ফটো

রংপুর নগরীর সেনপাড়া স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। প্রবা ফটো

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। এ নিয়ে দিন দিন মানুষের ক্ষোভ বাড়ছে। এর সঙ্গে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকলে সরকারের পক্ষে পরিস্থিতি সামলানো কঠিন হতে পারে। এদিকে সরকারকে মনোযোগ দেওয়া প্রয়োজন বলে মনে করি।

রবিবার (২১ জানুয়ারি) সকালে রংপুর নগরীর সেনপাড়া স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

জিএম কাদের বলেন, ‘দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়েই চলেছে। এটা যে বাড়বে সেটি অনেক দিন ধরে অর্থনীতিবিদরা বিশ্লেষণ করে বলে আসছিলেন। নির্বাচনের পর থেকে আস্তে আস্তে অর্থনীতির পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকে। এর প্রভাব জনজীবন ও রাজনীতিতে পড়তে পারে। সরকারকে এ বিষয়ে সর্তক থাকা উচিত।’      

তিনি আরও বলেন, ‘সুষ্ঠু ধারা ও সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠা সকল মানুষের আকাঙ্ক্ষা থাকে। মানুষ এটির জন্য দল ও রাজনীতি করে। জাতীয় পার্টি কিছুটা হলেও সুশাসনের অতীত ঐতিহ্য রয়েছে। আমাদের সেই সময়কার কথা স্মরণ করে আবারও রাজনীতিতে সোনালি দিন ফিরে আসুক তা মানুষ আশা করে। সামনের দিকে সেই প্রত্যাশা পূরণে আমরা রাজনীতিকে এগিয়ে নিয়ে যাব।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনের সময় নির্বাচনী এলাকার মানুষেরা আমার কাছে নানা বিষয়ে দাবি জানিয়েছিল। আমি শপথগ্রহণের পর রংপুরে এসেই সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। অনেকগুলো প্রকল্প তৈরির কাজ চলছে। আস্তে আস্তে তা বাস্তবায়ন হবে। লাহিড়ীরহাটে রংপুর সদর উপজেলা সদর দপ্তরের নির্মাণের কথা চলছে। মন্ত্রণালয় অনুমতি দিলেই কাজ শুরু হবে।’ 

তিনি বলেন, ‘এ নির্বাচনে আমার মূল প্রতিদ্বন্দ্বী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানীর সঙ্গে হৃদ্যতাপূর্ণ পরিবেশে সাক্ষাৎ হলো। তার অনেক স্বপ্নের কথা শুনলাম। সে তৃতীয় লিঙ্গের মানুষকে মূল ধারায় আনতে কাজ করতে চায়। আমিও চাই তারা সমঅধিকার লাভ করুক। এনিয়ে আমি তাকে সর্বাত্মক সহযোগিতা করার কথা বলেছি।’ 

তিনি বলেন, ‘জাতীয় পার্টির অস্তিত্ব রক্ষায় রংপুরের মানুষ বড় ভূমিকা পালন করেছে। রংপুরের মানুষের ঋণ পরিশোধ করা জাতীয় পার্টির জন্য কঠিন। তারা আমাদের অন্তরে লালন করে। আমি জীবনের একটি প্রান্তে চলে এসেছি। তাই রংপুরের মানুষের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।’ 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়াম্যান ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সহসভাপতি জাহেদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসদুন নবী মিলন, জাপা নেতা মাসুদ নবী মুন্না প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা