× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীতের তীব্রতায় বন্ধ হলো রাজশাহীর সব স্কুল

রাজশাহী অফিস

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ২৩:৪৮ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪ ২৩:৫৪ পিএম

শীতের তীব্রতায় বন্ধ হলো রাজশাহীর সব স্কুল

শীতের তীব্রতা বাড়ায় রাজশাহীতে সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিস। শনিবার (২০ জানুয়ারি) মাউশির রাজশাহী অঞ্চলের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ড. শরমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আবহাওয়ার পূর্বাভাস অনুসারে রাজশাহীর তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় আগামী রবি ও সোমবার সব পর্যায়ের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এদিকে রাজশাহী জেলার প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে জেলার সব প্রাথমিক স্কুল বন্ধ থাকবে শুধুমাত্র রবিবার। তবে তাপমাত্রা যদি অব্যাহতভাবে ১০ ডিগ্রির নিচে থাকে সেক্ষেত্রে রবিবার আবারও নতুন করে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার রাজশাহী জেলার তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে বিরাজ করছে। এর আগের দিন শুক্রবার জেলার সর্বনিম্ব তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

এর আগে গত ১৬ জানুয়ারি মাউশি এবং প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এতে করে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এক্ষেত্রে যে সব জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, ওই সব জেলার শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনা সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখান নির্দেশনা দিতে পারবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা