× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চরফ্যাশনে দুই চেয়ারম্যানের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ২২:৪২ পিএম

চরফ্যাশনে দুই চেয়ারম্যানের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া

ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মিয়া ও বর্তমান চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদারের মৃত্যুতে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ আইচায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ আখনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

এর আগে এমপি জ্যাকব আব্দুর রব মিয়ার কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, যুগ্ম সম্পাদক জামাল মহাজন, উপজেলা পৌর মেয়র মোরশেদ, চরকুকরি মুকররি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে আব্দুর রব মিয়া ইন্তেকাল করেন। এর আগে গত ১৭ নভেম্বর রাজধানীর এক হাসপাতালে শফিউল্লাহ হাওলাদার মৃত্যুবরণ করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা