রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ১৮:৫২ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪ ২১:১৮ পিএম
রাজস্থলীতে সশস্ত্র দুপক্ষের গুলি বিনিময়ের পর গুলি খোসা মাটিতে পড়ে আছে। প্রবা ফটো
রাঙামাটির রাজস্থলী উপজেলায় আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস (সন্তু) ও মারমা ন্যাশনাল পার্টির (মগ পার্টি) মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী থেমে থেমে এই গোলাগুলি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি রাজস্থলী উপজেলার দুর্গম গাইন্দ্যা ইউনিয়নে গতকাল সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা স্থানীয়দের।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, সকাল ৯টা থেকে প্রায় দুই ঘন্টাব্যাপী জেএসএস (সন্তু) ও মগ পার্টির মধ্যে গুলাগুলি হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।