× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫০ ফুট পানির নিচে রজনীগন্ধা, চলছে উদ্ধার কাজ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ১৭:৫৫ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪ ১৮:৩৯ পিএম

৫০ ফুট পানির নিচে রজনীগন্ধা, চলছে উদ্ধার কাজ

প্রায় ৫০ ফুট পানির নিচে রয়েছে মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা। ডুবে যাওয়া ফেরিটি শনাক্ত করেছে উদ্ধার কাজে অংশ নেওয়া ডুবুরি দল। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ফেরিটিকে তোলার চেষ্টা করছে। 

জানা গেছে, শনিবার সকাল থেকে শুরু হয়েছে উদ্ধার অভিযান। ডুবন্ত ফেরিকে তোলার জন্য রশিবেঁধে দেওয়া হয়েছে। তবে এখনও ৬টি পণ্যবাহী ট্রাক ও ফেরির সহকারী ইঞ্জিন মাস্টার হুমায়ূন কবীরকে উদ্ধার করা যায়নি। 

বিআইডব্লিউটিসির আরিচা অফিসের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ গণমাধ্যমকে বলেন, ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারের সক্ষমতা নেই হামজা ও রুস্তমের। শুক্রবার বেলা ৩টা থেকে উদ্ধার কাজ শুরু করেছে প্রত্যয়। ডুবুরি দল নদীতে ডুবে থাকা ফেরিটি শনাক্ত করেছেন। আমরা দ্রুততম সময়ের মধ্যে ফেরি ও ট্রাকগুলো উদ্ধারের চেষ্টা করছি।

গত বুধবার সকাল সোয়া আটটার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাট থেকে ২০০ মিটার অদূরে পদ্মায় নয়টি যানবাহন নিয়ে ডুবে যায় ঘন কুয়াশায় নোঙর করে রাখা ফেরি রজনীগন্ধা। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হুমায়ূন কবীর নামে ফেরিটির দ্বিতীয় যন্ত্রচালক এখনও নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত বিআইডব্লিউটির উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম এখন পর্যন্ত একটি কাভার্ড ভ্যান ও দুই পণ্যবাহী ট্রাক উদ্ধার করেছে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা