× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৫ জন হাসপাতালে

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ০১:০৮ এএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪ ১২:০৪ পিএম

অসুস্থদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রবা ফটো

অসুস্থদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রবা ফটো

লক্ষ্মীপুরের রায়পুরে একই গ্রামের ২৫ জনডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থদের স্বজনরা জানিয়েছেন, বিয়ের দাওয়াত খেয়ে এসে সবাই বমি শুরু করে এবং ডায়রিয়ায় আক্রান্ত হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তাদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

তারা রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের কেরোয়া গ্রামের বাসিন্দা। অসুস্থদের মধ্যে পাঁচজন পুরুষ, নয়জন শিশু ও ১১ জন নারী।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৫ জন রোগী অসুস্থ হয়ে আমাদের হাসপাতালে এসেছেন। সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে খাদ্য বিষক্রিয়া থেকে ঘটনাটি ঘটেছে। এরপর কোনো রোগী আসলে আমরা অন্য হাসপাতালে রেফার করে দিতে হবে। আর ঘটনার সঠিক কারণ জানতে হলে খাবার পরীক্ষা করতে পাঠাতে হবে।

স্বজনরা জানিয়েছেন, চাঁদপুর ফরিদগঞ্জের চরমান্দারী গ্রামে বর যাত্রী হয়ে বিয়ের দাওয়াতে যায় সবাই। সেখান থেকে বাড়ি ফিরে এসে সবাই বমি করা শুরু করে ও ডায়রিয়ায় আক্রান্ত হয়।

বর মো. মানিক বলেন, দাওয়াতে তিন শতাধিক মানুষ খেয়েছেন। আমার আত্মীয়-স্বজনরা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। কেন এমন হয়েছে বুঝতে পারছি না। অন্যদের এমন হয়েছে কি না তাও সঠিক জানা নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা