× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ০০:৪৯ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নড়াইল সদরে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই নারীর নাম- ডালিম বেগম। তিনি সদরের বাঁশগ্রাম ইউনিয়নের দক্ষিন শালিখা গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর নিহতের প্রকৃত কারণ জানা যাবে।

বাঁশগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য ভবরঞ্জন রায় বলেন, বিকালে চারণ কবি বিজয় সরকারের বাড়ির পাশে একটি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। সন্ধ্যার পর পুলিশ ডালিম বেগম নামে ওই মহিলার মরদেহ উদ্ধার করে।

নারীর স্বামী ইদ্রিস আলী বলেন, গত পাঁচদিন আগে আমার স্ত্রী বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায়। তাকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যাচ্ছিল না। কয়েক মাস আগে তার স্ট্রোকের কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা