কুমিল্লা-২
মেঘনা (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪ ২২:৫৭ পিএম
কুমিল্লা-২ আসনের (হোমনা-মেঘনা) নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আব্দুল মজিদ বলেছেন, আগামী ৩১ জানুয়ারির পর মেঘনা উপজেলায় কোনো প্রকার চাঁদাবাজি চলবে না। এ নিয়ে শিগগিরই স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানান তিনি।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে মেঘনা উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় বক্তব্যকালে এ ঘোষণা দেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন আকাশের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা চেয়ারম্যান রেহানা মজিদ, সাবেক এমপি সেলিনা ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল গাফফার হাউদ, হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।