× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমালোচনা হলেও নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের বিকল্প নেই : শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪ ২১:২১ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪ ২১:৩১ পিএম

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ফাইল ছবি

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ফাইল ছবি

সমালোচনা হলেও নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘ভালো কিছু করার লক্ষ্যে সরকার দৃঢ়তার সঙ্গে কিছু বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবে। আমাদের চ্যালেঞ্জটা একটু কমপ্লেক্স। সরকারে থাকলে চ্যালেঞ্জ একটু কমপ্লেক্স হয়। আর হ্যাঁ, কিছু সমালোচনা হবে। সেই সমালোচনা নেওয়ার সক্ষমতা রাজনীতিবিদদের থাকতে হবে। সক্ষমতা আমাদের আছে। আমরা সেটা পারব।’

বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নেওয়া সিদ্ধান্ত থেকে সমালোনার ভয়ে পিছু হটার কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সিদ্ধান্তগুলো শিক্ষাবিদদের সঙ্গে, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে। শুধু সমালোচিত হব, এই ভয়ে যে সিদ্ধান্ত যথার্থ ও সঠিক সেটা নেব না, তা হতে দেওয়া যায় না। দৃঢ়ভাবে কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন আমাদের অবশ্যই করতে হবে। এর কোনো বিকল্প নেই।’ 

পরিস্থিতি মোকাবিলা করতে গেলে কিছুটা অপপ্রচারের মুখে পড়তে হয় জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে এসব যখন মোকাবিলা করতে যাওয়া হয়, তখন অন্যান্য দেশের ষড়যন্ত্র ও কুচক্ররীরা সেখানে বাকস্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলে। প্রতিক্রিয়াশীল ও সাম্প্রদায়িক, নারীবিদ্বেষী গোষ্ঠী শিক্ষার কারিকুলাম নিয়ে কথা বললেই বা কোনো বিষয়ে নিয়ন্ত্রণ নিতে গেলেই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে তারা অপপ্রচার করে। বাকস্বাধীনতা রোধ করা হচ্ছে বলে অপপ্রচার করে।’

শিক্ষার সঙ্গে অর্থনীতির সম্পর্ক বিষয়ে নওফেল বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জীবন নিশ্চিত করতে চট্টগ্রামে ইকোনমিক ইকোসিস্টেম গড়ে তোলা হবে।’

তিনি বলেন, ‘আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, আওয়ামী লীগ ও অন্যান্য প্রগতিশীল রাজনৈতিক দল আছে, তাদের সবার সঙ্গে আলোচনা করে একটি ইকোনমিক ইকোসিস্টেম আমরা তৈরি করতে পারি।’

বৈঠকে চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা