× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক : বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

সিলেট অফিস

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪ ১৯:০৮ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪ ১৯:৪৬ পিএম

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত পিঠা উৎসব অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীসহ অতিথিরা। প্রবা ফটো

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত পিঠা উৎসব অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীসহ অতিথিরা। প্রবা ফটো

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সিলেটের মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। তিনি বলেন, ‘দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য সরকারপ্রধান আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনে সচেষ্ট থাকব।’

শুক্রবার (১৯ জানুয়ারি) সিলেট পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিলেট অঞ্চলে পিঠা-পুলির ঐতিহ্য রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রামবাংলার বিলুপ্ত প্রায় পিঠা-পুলির ঐতিহ্য ফিরিয়ে আনতে এখন বিভিন্ন পিঠা উৎসবের আয়োজন করা হচ্ছে। সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ পিঠা উৎসব ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সিলেটের নারী উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করে আসছে।’

উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান। এ ছাড়াও বক্তব্য দেন সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন আবুল ফাতেহ ফাত্তেহ, কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেটের উপকমিশনার রাশেদুল আলম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা