টাঙ্গাইল সংবাদদাতা
প্রকাশ : ০২ নভেম্বর ২০২২ ১১:৩৮ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২২ ১১:৫৩ এএম
ভোটকেন্দ্রের সামনে থেকে ধারালো অস্ত্রসহ আটক স্বপন আলী। ছবি : প্রবা
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের ভোটকেন্দ্রের সামনে থেকে ধারালো অস্ত্রসহ স্বপন আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের মাকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক স্বপন আলী একই ইউনিনের রায়ের মাকুল্যা ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমান আলীর ছেলে। স্বপন নিজেকে ছাত্রলীগের কর্মী দাবি করেন।
গোপালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, ভোটকেন্দ্রের সামনে স্বপন আলী দেশি ধারালো অস্ত্র চাকু ও জিআই পাইপ নিয়ে মহড়া দিচ্ছিলেন। এমন খবরে গিয়ে কেন্দ্রের সামনে থেকে তাকে অস্ত্রসহ আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, আটকের বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়। পরে তিনি এসে ওই যুবককে থানায় নেওয়ার নির্দেশ দেন।
নগদা শিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ভোট গ্রহণ চলছে। ঘাটাইল উপজেলার দেওলাবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ও মধুপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদেও ভোট গ্রহণ চলছে।
প্রবা/আরএম/জেও