× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাষাসৈনিক রিজিয়া খাতুন মারা গেছেন

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ১৯:০০ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪ ১৯:১৪ পিএম

ভাষাসৈনিক রিজিয়া খাতুন। ছবি : প্রবা ফটো

ভাষাসৈনিক রিজিয়া খাতুন। ছবি : প্রবা ফটো

ভাষাসৈনিক রিজিয়া খাতুন মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে নড়াইলে নিজ বাসায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে স্বতন্ত্রা বুলবুল সন্তু।

ভাষাসৈনিক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা রিজিয়া খাতুন নড়াইল শহরের মহিষখোলা এলাকার মরহুম অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের স্ত্রী। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রিজিয়া খাতুনের কফিনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাদ আসর জানাজা শেষে নড়াইল শহরের আলাদাতপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকার নুর জালালের কন্যা রিজিয়া খাতুন ১৯৫২ সালের ভাষা আন্দোলনের একজন অগ্রজ সৈনিক ছিলেন। তিনিসহ ১০ থেকে ১৫ জন মিলে শহরের তৎকালীন কালিদাস ট্যাংকের (বর্তমান টাউন ক্লাব) পাশে প্রথম শহীদ মিনার তৈরি করে ভাষাশহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা