× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ১২:২০ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪ ১২:২৮ পিএম

কুড়িগ্রাম সদরে অবস্থিত জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রবা ফটো

কুড়িগ্রাম সদরে অবস্থিত জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রবা ফটো

কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, বৃহস্পতিবার জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও দুয়েক দিন বয়ে যেতে পারে।

তিনি বলেন, ‘তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় মাউশির সিদ্ধান্ত মোতাবেক মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে চিঠি ইস্যু করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার ওপরে গেলে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত জানাব। একই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নবেজ উদ্দিন সরকার। 

তবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। এসব প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা