× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে আইস ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ২২:৫৪ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪ ২৩:০৮ পিএম

কক্সবাজারে মাদক বিরোধী অভিযানে মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। প্রবা ফটো

কক্সবাজারে মাদক বিরোধী অভিযানে মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। প্রবা ফটো

কক্সবাজারে পৃথক অভিযানে দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫৮ হাজার ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১৭ জানুয়ারি) বিকালে টেকনাফ ও উখিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- খাইরুল বশর ও আবদুল আমিন।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিয়ানমার থেকে অবৈধভাবে ক্রিস্টাল মেথ পাচার হয়ে আসবে এমন খবরের ভিত্তিতে বিকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে খাইরুল বশর নামের এক মাদককারবারি পালানোর চেষ্টা করে। ধাওয়া করে খাইরুলকে আটক করে র‌্যাব সদস্যরা। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ কোটি টাকা মূল্যের দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, অপরদিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরে অভিযান চালিয়ে ৫৮ হাজার ইয়াবাসহ আবদুল আমিন নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

মো. আবু সালাম বলেন, মাদক উদ্ধারের ঘটনায় টেকনাফ ও উখিয়া থানায় পৃথক মামলা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা