× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগালেক ও কেওক্রাডংয়ে মোটরসাইকেলে যেতে মানা

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ২১:১১ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪ ২১:৪১ পিএম

রুমা উপজেলায় পর্যটনকেন্দ্র বগালেক। প্রবা ফটো

রুমা উপজেলায় পর্যটনকেন্দ্র বগালেক। প্রবা ফটো

বান্দরবানের রুমার বগালেক ও কেওক্রাডংয়ে মোটরসাইকেল নিয়ে পর্যটকদের যেতে নিরুৎসাহিত করেছে রুমা উপজেলা প্রশাসন। বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।

সৈয়দ মাহবুবুল হক বলেন, ‘রুমার কেওক্রাডং সড়কে উন্নয়নকাজ এবং সম্প্রতি পাইন্দু ইউপি চেয়ারম্যানকে অপহরণের ঘটনায় আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কেওক্রাডং ও বগালেক পর্যটনকেন্দ্রে শুধু মোটরসাইকেলে যেতে পর্যটকদের সাময়িকভাবে নিরুৎসাহিত করা হয়েছে। সড়ক উন্নয়নকাজ শেষ হলে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যেতে দেওয়া হবে।’ 

তিনি আরও বলেন, ‘এ ছাড়াও রুমার কেওক্রাডং সড়কের বাসলংপাড়া, হারমুনপাড়া, দার্জিলিংপাড়া এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের অবস্থান দেখা যাওয়ায় আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা কষ্টসাধ্য। তাই আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোটরসাইকেলে ওই স্পটগুলোতে যাতায়াতে নিরুৎসাহিত করা হয়েছে। সড়ক উন্নয়নকাজ সমাপ্ত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো বাইকে যাতায়াত করতে পারবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা