× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় সুচিত্রা সেনের দশম মৃত্যুবার্ষিকী পালন

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ১৯:৩৫ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪ ২১:২৪ পিএম

পাবনায় সুচিত্রা সেনের দশম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। প্রবা ফটো

পাবনায় সুচিত্রা সেনের দশম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। প্রবা ফটো

পাবনায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের দশম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। 

বুধবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় শহরের হেমসাগর লেনে মহানায়িকার স্মৃতিবিজরিত পৈত্রিক বাড়িতে সুচিত্রা সেনের আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাংস্কৃতিক কর্মীরা। ওই সময় তার আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

পরে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, সহসভাপতি ফরিদুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দেওয়ান মাজহার।

এ সময় বক্তারা জানান, ২০১৪ সালে দখলদারদের কাছ থেকে বাড়িটি উদ্ধার করা হয়। কিন্তু আজ অবধি বাড়িটি ঘিরে স্মৃতি সংগ্রহশালা বা আর্কাইভ করার পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। বাড়িটি ঘিরে সরকারিভাবে উন্নয়ন প্রকল্প থাকলেও তার অগ্রগতি নেই। অতি দ্রুত সুচিত্রা সেনের বাড়ি সংরক্ষণ করে তার স্মরণে স্মৃতি সংগ্রহশালা করার দাবি জানান। তা না হলে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা