× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহরাস্তিতে হাসপাতাল সিলগালা, লাখ টাকা জরিমানা

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ১৭:৪৬ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪ ১৭:৪৮ পিএম

মা ও শিশু স্বাস্থ্য সেবাকেন্দ্র হাসপাতাল। প্রবা ফটো

মা ও শিশু স্বাস্থ্য সেবাকেন্দ্র হাসপাতাল। প্রবা ফটো

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের কালিবাড়ী এলাকায় মা ও শিশু স্বাস্থ্য সেবাকেন্দ্র (প্রাইভেট) হাসপাতাল নামে একটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাছির উদ্দীন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশ ও নিবন্ধনকৃত লাইসেন্স নবায়ন না থাকায় হাসপাতালের কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। উপজেলার সর্বত্র নিয়মিত অভিযান চলবে এবং ত্রুটিযুক্ত, অনিয়ম ও অনুমোদনহীন সব ধরনের ল্যাব, ক্লিনিক, বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

তবে এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মিলন বলেন, ২০২৩ সাল পর্যন্ত তাদের হাসপাতালের মেয়াদ ছিল। নতুন করে নবায়নের জন্য আবেদন করা হয়নি। শিগগিরই আবেদন করা হবে।

জেলা সিভিল সার্জন মো. সাহাদৎ  হোসেন বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেওয়া নতুন নির্দেশনানুযায়ী অভিযান শুরু হয়েছে। তারই প্রেক্ষিতে শাহরাস্তি মা ও শিশু হাসপাতাল সিলগালা ও জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা