× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন্দ্রীয় কারাগারে অস্ত্র মামলার আসামির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ১৫:৫৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে নুর ইসলাম নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি কক্সবাজারের চকোরিয়া থানার অস্ত্র মামলার আসামি ছিলেন।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।

নূর ইসলাম বান্দরবানের লামা উপজেলার আজিজনগর গ্রামের বাসিন্দা।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ প্রতিদিনের বাংলাদেশকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজারের চকরিয়া থানার অস্ত্র মামলার আসামি নুর ইসলাম। চিকিৎসার জন্য গত বছরের ২১ ডিসেম্বর তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়। এরপর ঢাকা কেন্দ্রীয় কারাগারের হস্তক্ষেপে রাজধানীর কয়েকটি হাসপাতাল তার চিকিৎসা চলছিল। সর্বশেষ ১২ জানুয়ারি তাকে ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।

মারা যাওয়া নুর ইসলামের ছেলে মুজাহিদুল ইসলাম বলেন, ‘আমার বাবার নামে গতবছর একটি অস্ত্র মামলা হয়। এরপর থেকেই কারাগারে ছিলেন তিনি। কারাগারে থাকা অবস্থায় ব্রেন স্ট্রোক করেন তিনি।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিকরা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা