× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মায় ফেরিডুবির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ১২:৪২ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪ ১৪:৪১ পিএম

পদ্মায় ডুবে যাচ্ছে ফেরি রজনীগন্ধা। প্রবা ফটো

পদ্মায় ডুবে যাচ্ছে ফেরি রজনীগন্ধা। প্রবা ফটো

ঘন কুয়াশায় মানিকগঞ্জের পাটুরিয়ার পদ্মা নদীতে বাল্কহেডের ধাক্কায় নয়টি ট্রাক নিয়ে ফেরিডুবির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পাঁচ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলা প্রশাসন গঠিত কমিটির নেতৃত্বে আছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমিন। সাত কার্যদিবসের মধ্যে কমিটি দুটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির রিপোর্ট এলে ঘটনার আসল কারণ জানা যাবে।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের কাছে ভেড়ানোর সময় বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামে ফেরিটি ডুবে যায়। ফেরিটিতে সাতটি ছোট ট্রাক ও দুটি বড় ট্রাক ছিল।

এ ঘটনায় ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ূন কবির এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা