× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডুবে যাওয়া ফেরি উদ্ধারে যাচ্ছে হামজা ও রুস্তম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ১২:২৬ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪ ১২:৫০ পিএম

ডুবে যাওয়া ফেরি উদ্ধারে যাচ্ছে হামজা ও রুস্তম। ফাইল ফটো

ডুবে যাওয়া ফেরি উদ্ধারে যাচ্ছে হামজা ও রুস্তম। ফাইল ফটো

মানিকগঞ্জের পাটুরিয়ার পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। 

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের কাছে ভেড়ানোর সময়  বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, হামজা দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ায় যাচ্ছে। আর রুস্তমও রওনা হয়েছে মুন্সীগঞ্জের মাওয়া ঘাট থেকে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, মঙ্গলবার মধ্যরাতে দৌলতদিয়া ঘাট থেকে ফেরিটি ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক নিয়ে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে মাঝনদীতে নোঙর করে। সকাল ৮টার পর পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। ৫ নম্বর ঘাটের কাছে ভেড়ানোর সময় বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়। আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করেছে। আর চারজন সাঁতরে নদী পার হতে সক্ষম হন। ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ূন কবির নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা