× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, রয়েছে বৃষ্টির আভাস

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ১১:৩৫ এএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪ ১১:৪২ এএম

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রবা ফটো

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রবা ফটো

চুয়াডাঙ্গায় দুই দিন বিরতি দিয়ে আবরও মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে কনকনে ঠান্ডা আর তীব্র শীতে কাঁপছে প্রাণিকুল। সূর্যের দেখা মেলেনি। কুয়াশাচ্ছন্ন রয়েছে চারপাশ। মাঘের হাড়কাঁপানো শীতে প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছে না মানুষ।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান প্রতিদিনের বাংলাদেশকে জানান, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। এ এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। মাঝে দুই দিন সোম ও মঙ্গলবার তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে ছিল। এখন আবার তা কমে এসেছে। এ মৌসুমে গত শুক্র, শনি ও রবিবারও চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ ছিল। তাপমাত্রা কম থাকার পাশাপাশি বুধবার বিকালে আকাশে মেঘ দেখা দিতে পারে। আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে।

তীব্র শীতের কারণে বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে ভিড় বাড়ছে। এ দুটি ওয়ার্ডে প্রতিদিন শতাধিক নতুন রোগী আসছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান খোকন বলেন, শীতের এই সময়ে শিশুদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। যাতে কোনোক্রমেই তাদের ঠান্ডা না লাগে। বাইরের খাবার খাওয়ানো যাবে না। ঘরে তৈরি খাবার খাওয়াতে হবে। অনেক আগে তৈরি করা খাবার খাওয়ানো যাবে না। শিশু অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা