× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মায় ফেরিডুবি, জীবিত উদ্ধার ১০

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ০৯:৩১ এএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪ ১২:৩৬ পিএম

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে আরিচা ফেরিঘাটের কাছে রজনীগন্ধা ফেরিটি ডুবে যায়। আরিচা ফায়ার স্টেশনের ডুবুরিদের তত্ত্বাবধানে উদ্ধারকাজ চলছে। প্রবা ফটো

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে আরিচা ফেরিঘাটের কাছে রজনীগন্ধা ফেরিটি ডুবে যায়। আরিচা ফায়ার স্টেশনের ডুবুরিদের তত্ত্বাবধানে উদ্ধারকাজ চলছে। প্রবা ফটো

মানিকগঞ্জের পাটুরিয়ার পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে আটকে থাকা একটি ফেরিডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ূন কবির এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের কাছে ভেড়ানোর সময়  বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়। ডুবে যাওয়া ফেরির নাম রজনীগন্ধা। ফেরিটিতে ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাতে দৌলতদিয়া ঘাট থেকে ফেরিটি ৯টি গাড়ি নিয়ে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে মাঝনদীতে নোঙর করে। সকাল ৮টার পর পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। ৫ নম্বর ঘাটের কাছে ভেড়ানোর সময় বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়। আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা