অভয়নগর (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ২১:২৩ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪ ২১:৪১ পিএম
যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এনামুল হক বাবুল। প্রবা ফটো
যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) আলহাজ এনামুল হক বাবুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে বাঘারপাড়া উপজেলা সদরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিকালে নৌকার মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এনামুল হক বাবুল বাঘারপাড়া উপজেলা সদরে পৌঁছলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা তান্নি এবং উপজেলা আওয়ামী লীগ নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাবুল।
বিকাল ৫টার দিকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এমপি বাবুল। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসান আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম ও যুবলীগ নেতা রিয়াদ হোসেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগের নেতা এবং উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, মাধ্যমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও কয়েকটি সামাজিক সংগঠন এনামুল হক বাবুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী নজরুল ইসলাম, বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, ক্রীড়া সংগঠক মঈনুর জহুর মুকুল, বিশিষ্ট চিকিৎসক নিকুঞ্জ বিহারী গোলদার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল্লাহ রানা, যশোর জেলা পরিষদের সদস্য সাইফুজ্জান চৌধুরী ভোলা, অভয়নগর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মজিদ, অভয়নগর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার এমদাদ হোসেন, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাহ খালিদ মামুন, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন, সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন, সাবেক সভাপতি নাজমুল হুসাইন নান্নু, সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা আলমগীর সিদ্দিকী, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এনায়েত হোসেন লিটন, সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, চলিশিয়া ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, ধলগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, দরাজহাট ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, জামদিয়া ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু সাহা, রায়পুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী ও আবু সাঈদ সরদার, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জিব প্রমুখ উপস্থিত ছিলেন।