× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে দুই ফার্মেসিসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ১৬:১৪ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪ ১৬:১৬ পিএম

লক্ষ্মীপুরে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো

লক্ষ্মীপুরে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো

লক্ষ্মীপুরের রামগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় দুটি ফার্মেসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে একটি চাইনিজ রেস্তোরাসহ চারটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে রামগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার লক্ষ্মীপুরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুর হোসেন। রামগঞ্জ থানা-পুলিশ অভিযানে সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার লক্ষ্মীপুরের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় পাল মেডিকেল ফার্মেসিকে পাঁচ হাজার টাকা, ফেমাস মডেল ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় চাইনিজ রেস্তোরা ফুড ভিলেজ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় শেখ ডিপার্টমেন্টাল স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, ‘অভিযানে অনিয়ম পাওয়ায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তাদের কাজ থেকে জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা