× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধু টানেলে মাইক্রোবাস উল্টে নৌবাহিনীর সদস্যসহ আহত ৭

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ১৩:০৩ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪ ১৫:২৯ পিএম

দুর্ঘটনার শিকার মাইক্রোবাস। প্রবা ফটো

দুর্ঘটনার শিকার মাইক্রোবাস। প্রবা ফটো

চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গবন্ধু টানেলে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে একটি মাইক্রোবাস উল্টে নৌবাহিনীর সদস্যসহ সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে বঙ্গবন্ধু টানেল সড়কের বৈরাগ মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন নৌবাহিনীর সদস্য গাজী মাহবুব রহমান রনি, আলী মুর্তুজা, রাশেদুল করিম, ফারহানা আক্তার, মো. মুন্না, কাঞ্চি ও রুবেল।

আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা থেকে পতেঙ্গাগামী সড়কের চায়না রোডের চৌরাস্তার মাথায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি বক্সে ধাক্কা দিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে নিরাপত্তার দায়িত্বে থাকা নৌবাহিনীর সদস্য রনি এবং মাইক্রোবাসের ছয় জন আহত হন। এদের মধ্যে রনি ও মাইক্রোচালকসহ তিনজন আহত হয়েছেন। নৌবাহিনীর সদস্যকে সিএমএইচ একং বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা