সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ২১:৫৬ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ২২:২৭ পিএম
সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম বেপারীর বাড়িতে নির্বাচন পরবর্তী স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে নিক্সন চৌধুরী। প্রবা ফটো
‘আপনাদের পরিশ্রম বৃথা যেতে দেব না’- নিজ আসনের জনগণকে উদ্দেশ করে এ মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
নির্বাচনী জয়ে এমপি প্রসঙ্গে তিনি বলেন, ‘এ জয় শেখ হাসিনার জয়, উন্নয়নের জয়। আপনাদের পরিশ্রমের কারণেই আমি তিনবার এমপি হয়েছি।
সোমবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টায় সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম বেপারীর বাড়িতে নির্বাচন পরবর্তী স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, ‘আপনারা আমাকে পরপর তিনবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এ জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যেন বারবার এদেশের প্রধানমন্ত্রী হয়। আর আমি তার উন্নয়ন আপনাদের কাছে পৌছাতে পারি। আপনারা ভোট দিয়ে নির্বাচিত করে আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি যেন তা সঠিকভাবে পালন করতে পারি।’
এ সময় উপস্থিত ছিলেন- সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, আওয়ামী লীগ নেতা শায়েদীদ গামাল লিপু, সদর ইউনিয়ন চেয়ারম্যান কাজী জাফর, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুলসহ স্থানীয় নেতারা।