× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনসারের ৪৪তম জাতীয় সমাবেশের প্রস্তুতির উদ্বোধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ২১:৫২ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ২২:৩১ পিএম

আনসারের ৪৪তম জাতীয় সমাবেশের প্রস্তুতির উদ্বোধন

গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) দিবস উদযাপনের দিনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪ তম জাতীয় সমাবেশ প্রস্তুতি উদ্বোধন করছেনে বাহিনীর মহাপরচিালক মেজর জেনারেল একে এম আমিনুল হক।

রবিবার (১৪ জানুয়ারি) বাহিনীর গাজীপুরের সফিপুর একাডেমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ডেন্ট উপ-মহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আনসার সদর দপ্তর জানিয়েছে, প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবশে কুচকাওয়াজ উপলক্ষে জানুয়ারি মাস থেকেই সব ধরনরে প্রস্তুতি গ্রহণ করা হয়। এদিন ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সমাবেশের উদ্বোধন উপলক্ষে মহাপরিচালকের নেতৃত্বে একটি শোভাযাত্রা একডেমির বিভিন্ন গরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে সমাবেশের কার্যক্রম সুষ্ঠুভাবে শেষ করার জন্য মহাপরিচালক কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন। এ সময় তিনি সব পর্যায়ের কর্মকর্তা ও আনসার ব্যাটালিয়ন ও আনসার ভিডিপি সদস্যদের সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা