× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবাদ প্রকাশের পর

দখলমুক্ত হলো ফুটপাথ

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ২১:৪১ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ২২:০১ পিএম

সংবাদ প্রকাশের পর কিশোরগঞ্জ শহরের একরামপুর মোড় থেকে শুরু করে কালীবাড়ী মোড় পর্যন্ত হকারের দখলে থাকা ফুটপাথ এখন দখলমুক্ত। প্রবা ফটো

সংবাদ প্রকাশের পর কিশোরগঞ্জ শহরের একরামপুর মোড় থেকে শুরু করে কালীবাড়ী মোড় পর্যন্ত হকারের দখলে থাকা ফুটপাথ এখন দখলমুক্ত। প্রবা ফটো

প্রতিদিনের বাংলাদেশ-এ সংবাদ প্রকাশের পর কিশোরগঞ্জ শহরে হকারের দখলে থাকা ফুটপাথ ও লেক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ। রবিবার রাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ফুটপাথ ও লেক দখল করা চার শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। এতে জনসাধারণের পথ চলাচল সুগম হয়েছে। 

সোমবার (১৫ জানুয়ারি) সকালে শহরের একরামপুর মোড় থেকে শুরু করে কালীবাড়ী মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে হকারদেরে উচ্ছেদ করে মডেল থানা পুলিশ। এর আগে ১৪ ডিসেম্বর প্রতিদিনের বাংলাদেশ-এ ‘১০ মিনিটের রাস্তায় সময় লাগে ৪৫ মিনিট’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

ফুটপাথ হকারমুক্ত করায় খুশি শহরবাসী। তারা বলেন, এভাবে অভিযান অব্যাহত রাখলে চিরচেনা যানজট এক যুগ পরে হলেও নিরসন হবে। এদিকে নোটিস ছাড়াই উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করেছে হকাররা।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘শহরে যানজট নিরসনে পুলিশ সুপারের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় এমন অভিযান অব্যাহত থাকবে।’

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘শুধু পুলিশের পক্ষে উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাথ দখলমুক্ত রাখা সম্ভব নয়। স্থানীয় জনপ্রতিনিধিরা যদি সচেতন না হয় তাহলে এ অভিযান ফলপ্রসূ হবে না। কারণ আজকে উচ্ছেদ করব, আগামীকাল আবার দখল হয়ে যাবে। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।’ 

পৌর মেয়র মাহমুদ পারভেজ মিয়া বলেন, ‘এবার যারাই ফুটপাথ দখল করে দোকান বসাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফুটপাথ দখলমুক্ত করতে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা