× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গফরগাঁওয়ে বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ সংবাদদাতা

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ২০:৪৬ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ২০:৪৮ পিএম

নিহত হারুনুর রশিদ। প্রবা ফটো

নিহত হারুনুর রশিদ। প্রবা ফটো

ব্যক্তিগত বিরোধের জেরে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলায় হারুনুর রশিদ নামে এক বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রুবেল  নামে একজনকে আটক করেছে পুলিশ। এর আগে উত্তেজিত জনতা রুবেলের বাড়িতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় হোমিওপ্যাথিক চিকিৎসক হারুনুর রশিদ পাইথল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয় গয়েশপুর বাজারে ফিরোজা হোমিও হল নামে একটি প্রতিষ্ঠান আছে তার। সোমবার দুপুরে ওই প্রতিষ্ঠানে বসে ছিলেন হারুন। হঠাৎ রুবেল মিয়া গিয়ে তাকে দোকান থেকে বের করে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর উত্তেজিত জনতা রুবেলের বাড়িতে আগুন দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাগলা থানার পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ব্যক্তিগত বিরোধের জেরে হত্যার ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেল মিয়াকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা