× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতির মুখে পোশাক কারখানা বন্ধ

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ১৭:১৭ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ১৮:০৪ পিএম

দাবি আদায়ে সোমবার সকালে কারখানার সামনে অবস্থান করেন পোশাক শ্রমিকরা। প্রবা ফটো

দাবি আদায়ে সোমবার সকালে কারখানার সামনে অবস্থান করেন পোশাক শ্রমিকরা। প্রবা ফটো

ঢাকার আশুলিয়ায় বেতন-বোনাস বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে পোশাক শ্রমিকদের দুইদিনের কর্মবিরতির মুখে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে আশুলিয়ার জিরাবো এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির সামনে অবস্থান করতে দেখা যায় ওই কারখানার অনেক শ্রমিককে।

অবস্থান নেওয়া কারখানাটির লিংকিং অপারেটর মো. জাকির হোসেন বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে সরকার তাদের বেতন বৃদ্ধি করেছে। কিন্তু আমরা যারা সোয়েটার ফ্যাক্টরির শ্রমিক রয়েছি তারা সেই বেতন থেকে বঞ্চিত। তাই আমরা গত দু’দিন ধরে আমাদের বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ে কারখানায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলাম। গতকাল কারখানা কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আমরা বাসায় চলে যাই। কিন্তু আজ সকালে কারখানায় এসে দেখি কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ ঝুলছে।’

এমদাদ হোসেন নামে অপর এক শ্রমিক বলেন, ‘আমরা আমাদের ১০ দফা দাবি নিয়ে দুদিন ধরে কর্মবিরতি পালন করছিলাম। গতকাল (রবিবার) কারখানার এডমিন কর্মকর্তা মোহাম্মদ রিপন স্যার আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। পরে আমরা ওনার পদত্যাগ দাবি করি। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অপসারণের আশ্বাস দিয়ে আমাদের দাবি মেনে নিবে বলে জানায় এবং আমাদেরকে বলে আগামীকাল কারখানায় আসতে। কিন্তু আজ সকালে আমরা কারখানায় এসে দেখি তারা অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।’

এ ব্যাপারে আইরিশ ফ্যাশন লিমিটেডের এডমিন অফিসার মো. মোখলেসুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা