× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে আইনজীবীদের কালো পতাকা মিছিল পুলিশি বাধায় পণ্ড

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪ ২০:২৪ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪ ২১:৫০ পিএম

 আইনজীবীদের কালো পতাকা মিছিলে বাধা দেয় পুলিশ। প্রবা ফটো

আইনজীবীদের কালো পতাকা মিছিলে বাধা দেয় পুলিশ। প্রবা ফটো

দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশালে আইনজীবীদের কালো পতাকা মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) বরিশাল জেলা আদালতে এই ঘটনা ঘটে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্ট বরিশাল জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির সামনে থেকে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় পুলিশ বরিশাল জেলা আদালত চত্বরে প্রবেশমুখের গেট বন্ধ করে দিয়ে মিছিলের সামনে অবস্থা নেয়। এ সময় দুই সংগঠনের নেতাদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মিছিলকারীরা আইনজীবী সমিতির সামনে ফিরে যান।

এর আগে আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল জেলার সভাপতি মহসিন মন্টু। বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট শহীদ হোসেন, অ্যাডভোকেট কাজী বসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হুমাউন কবীর মাসুদ, আবুল কালাম আজাদ ইমন, অ্যাডভোকেট মামুন হোসাইন, অ্যাডভোকেট সরোয়ার হোসেন প্রমুখ।

কোতোয়ালি মডেল থানার এসআই আরাফাত হাসান জানান, বিনা অনুমতিতে তারা বিক্ষোভ মিছিলের চেষ্টা করে। তাই তাদের বাধা দেওয়া হয়। বিষয়টি তাদের বোঝানোর পর তারা ফিরে গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা