× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪ ১৭:২১ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪ ১৭:৩৯ পিএম

বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো

বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো

ভোলা শহরের চরনোয়াবাদ এলাকায় এক নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আব্দুর রব নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার (১৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে সদর উপজেলার চরনোয়াবাদ পুলিশ লাইনস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আব্দুর রব সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের সদুর চর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত ফজলে রহমানের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন।

এ ঘটনায় সুজন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আলি আহমেদ গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা জানান, এক নারী চরনোয়াবাদ এলাকা থেকে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এ সময় সুজন ওই নারীর গতিরোধ করে টাকা দাবি করে। এ সময় ওই নারী টাকা না দেওয়ায় সুজন অসৌজন্যমূলক আচরণ করার পাশাপাশি তাকে উত্ত্যক্ত করতে থাকে। পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ সবজি বিক্রেতা আব্দুর রব প্রতিবাদ করলে সুজন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তাকে আঘাত করেন। ঘটনাস্থলেই আব্দুর রবের মৃত্যু হয়।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত সুজনকে আটক করেছে। আব্দুর রবের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা