× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়ায় প্যারাবনে চিংড়িঘের বন্ধ করল প্রশাসন

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ২১:০৬ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪ ২১:০৯ পিএম

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামানের নেতৃত্বে থানা পুলিশ ও বন বিভাগ সৃজিত প্যারাবনের ভেতর অভিযান চালিয়ে বাঁধ নির্মাণ বন্ধ করে দেয়। প্রবা ফটো

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামানের নেতৃত্বে থানা পুলিশ ও বন বিভাগ সৃজিত প্যারাবনের ভেতর অভিযান চালিয়ে বাঁধ নির্মাণ বন্ধ করে দেয়। প্রবা ফটো

কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় ইউনিয়ন বদরখালীর নৌ-চ্যানেলে সৃজিত প্যারাবনের ভেতর বাঁধ দিয়ে চিংড়িঘের নির্মাণের চেষ্টা চলছিল। পরিবেশ বিধ্বংসী এ কাজ চালিয়ে যাচ্ছিল বদরখালীর স্থানীয় একটি চক্র। খবর পেয়ে শনিবার (১৩ জানুয়ারি) প্রশাসনের যৌথ টিম অভিযান চালিয়ে বাঁধ নির্মাণ বন্ধ করে দেয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে জানমালের ব্যাপক ক্ষতি হয়। এরপর উপকূলীয় বাসিন্দাদের জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে এগিয়ে আসে দেশের এনজিও সংস্থা উবিনীগ ও জাপানের ওয়েস্কা। এই সংস্থা দুটি শ্রমিক ও শিক্ষার্থী নিয়ে সবুজ বেষ্টনীর আওতায় বাইন ও কেওড়া গাছের বন সৃজন করে। বনের এসব গাছ কেটে চিংড়িঘের নির্মাণ করা হয়েছে অনেক এলাকায়। 

এ ছাড়া বদরখালীর বাসিন্দাদের জোয়ার ও জলোচ্ছ্বাস থেকে রক্ষায় নৌ-চ্যানেল ঘেঁষে পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণ করে। পারবর্তীতে বাঁধ রক্ষায় গাছ লাগিয়ে প্যারাবন সৃষ্টি করা হয়। এই জমি রক্ষণাবেক্ষণ করে বদরখালী কৃষি ও উপনিবেশ সমবায় সমিতি। 

শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ ছড়িয়ে পড়ে বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান নুরে হোছাইন আরিফের নেতৃত্বে প্যারাবনে বাঁধ দিয়ে চিংড়িঘের তৈরির চেষ্টা চলছে। খবর পেয়ে দুপুর ১টার দিকে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামানের নেতৃত্বে থানা পুলিশ ও বন বিভাগ ঘটনাস্থল পরির্দশন করে কাজ বন্ধ করে দেয়। 

অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ বলেন, ‘সকালে ঘুম থেকে উঠেই নজরে পড়ে আমার নেতৃত্বে প্যারাবন দখল করে চিংড়িঘের তৈরি হচ্ছে। সদ্য সাবেক সংসদ সদস্য জাফর আলমসহ তার অনুসারী অনেকেই ফেসবুকে আমাকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। মূলত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্দেশনায় হাতঘড়ির পক্ষে কাজ করায় আমার সুনাম ক্ষুণ্ন করতে এমন প্রচারণা চালানো হচ্ছে। কারা এখানে বাঁধ দিয়ে ঘের নির্মাণ করছে তা তদন্তেই জানা যাবে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান বলেন, ‘নদী দখলকারীদের প্রশাসন কোনো সময় ছাড় দেয় না। নদী বা চর দখল করে চিংড়িঘের নির্মাণ করছে- এমন খবর পেয়ে দ্রুত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা