× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান মারা গেছেন

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ২০:৫৭ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪ ২১:১০ পিএম

নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুস সোবহান। প্রবা ফটো

নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুস সোবহান। প্রবা ফটো

মুক্তিযুদ্ধকালীন কক্সবাজার ও বান্দরবান জেলার কমান্ডার, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুস সোবহান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত ৯টায় হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। 

শনিবার (১৩ জানুয়ারি) বিকালে তার প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনার প্রদান করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবির হোসাইন। এরপর বাংলাদেশ সেনাবাহিনী, প্রশাসনিক ও সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুস সোবহানকে শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, স্থানীয় পেশাজীবী নেতারা।

মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের অধীনে আব্দুস সোবহান কক্সবাজার ও বান্দরবান জেলার কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সরকার তাকে সেনাবাহিনীর সম্মানসূচক ‘ক্যাপ্টেন’ পদমর্যাদার স্বীকৃতি দেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা