× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে কাভার্ড ভ্যানে আগুন, ৬ দিন পর মামলা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪ ২০:২৪ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪ ২২:০৩ পিএম

কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

ফেনীতে কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় ৬ দিন পর মামলা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে ক্ষতিগ্রস্ত কাভার্ড ভ্যানের চালক এমাম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন।

এজাহার সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি দিবাগত রাত দুইটার দিকে কাভার্ড ভ্যানটি সড়কের এক পাশে দাঁড় করিয়ে রেখে নাশতা করতে যান চালক এমাম উদ্দিন ও সহকারী মো. ইয়াছিন হোসেন। এ সময় তাদের কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানে ভাঙচুর ও পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

গত ৫ জানুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার দেবীপুর মা-মণি ফিলিং স্টেশনের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের সামনের গ্লাস ভেঙে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গাড়িতে আগুন ধরে ইঞ্জিন, আটটি টায়ার, কাগজপত্রসহ সামনের কেবিন সম্পূর্ণ পুড়ে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা