× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামু বৌদ্ধ বিহারে আগুন : বিএনপি নেতার ৪ দিনের রিমান্ড

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪ ১৮:০২ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪ ১৮:২৭ পিএম

গ্রেপ্তার বিএনপি কর্মী মো. আবদুল ইয়াছির শাহজাহান। প্রবা ফটো

গ্রেপ্তার বিএনপি কর্মী মো. আবদুল ইয়াছির শাহজাহান। প্রবা ফটো

কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহারে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা মো. আবদুল ইয়াছির শাহজাহানকে চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকালে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. আবদুল ইয়াছির শাহজাহান রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের পূর্ব মেরুংলা এলাকার বাসিন্দা। তিনি একই ইউনিয়ন বিএনপির সভাপতি।

অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘আবদুল ইয়াছিরকে বৃহস্পতিবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম) কৌশিক আহম্মদ খোন্দকারের আদালতে হাজির করা হয়। এ সময় সাতদিনের রিমান্ড চাওয়া হয়। পরে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।’

মামলার তদন্ত কর্মকর্তা রামু থানার উপপরিদর্শক (এসআই) সনজয় বড়ুয়া বলেন, ‘শুক্রবার সকালে শাহজাহানকে রিমান্ডে নেওয়া হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত কি-না, কারা জড়িত এসব তথ্য জিজ্ঞাসাবাদ করে বের করার চেষ্টা করা হবে।’

গত ৫ জানুয়ারি শুক্রবার দিবাগত মধ্যরাতে রামু উপজেলা সদরের চেরাংঘাটাস্থ রাখাইন সম্প্রদায়ের দেড়শ বছরের পুরানো কাঠের তৈরী ‘উসাইচেন বৌদ্ধ বিহারে (বড় ক্যাং) আগুন দেওয়া হয়। আগুনে বিহারটির কাঠের সিঁড়ির অংশ পুঁড়ে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা