× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আখাউড়ায় ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় নিহত ১

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪ ১৭:৩৬ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪ ১৮:২৭ পিএম

নিহত মধু শীল। প্রবা ফটো

নিহত মধু শীল। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মধু শীল উপজেলার নয়াদিল উত্তর পাড়ার হরিধন শীলের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। 

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘সকালে মধু শীল ধানের চারা নিয়ে জমিতে যাচ্ছিলেন। নয়াদিল এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তার স্বজনরা তাকে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসা জন্য জেলা সদর হাসপাতাল পাঠানো হয়। সদর হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘মধু শীলের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা