× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪ ১১:০৮ এএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪ ১১:০৯ এএম

৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে প্রায় সোয়া ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুয়াশা বাড়লে দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধ থাকায় এই সময়ে দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় থেকে ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো.সালাহউদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল পৌনে ১০টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে কুয়াশায় কিছুই না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এখন নদী পারের অপেক্ষায় থাকা যানবাহনের সিরিয়াল দ্রুত কমে যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা