× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালুকায় এক রাতে কৃষকের শতাধিক কলাগাছ কাটল দুর্বৃত্তরা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ১৯:৪২ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪ ২১:২২ পিএম

ভালুকায় রাতের আঁধারে কৃষকের শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

ভালুকায় রাতের আঁধারে কৃষকের শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে এক কৃষকের বাগানের প্রায় শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের দেয়ালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, ভালুকা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম উপজেলার ধলিয়া দেয়ালিয়াপাড়ায় তার গ্রামের বাড়িতে প্রায় ২১ শতক জমিতে কলাগাছের বাগান করেন। দুইমাসের  মধ্যে কলাগাছে ফলন ধরবে। রাতের আধাঁরে দুর্বৃত্তরা তার কলা বাগানের শতাধিক কলাগাছ কেটে ফেলেছে। 

ক্ষতিগ্রস্ত কৃষক শফিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমার গ্রামের বাড়িতে ২১ শতক জমিতে ২০০ কলাগাছ রোপন করেছিলাম। বুধবার সকালে খবর পেয়ে কলা বাগান দেখেতে আসি। শত্রুতা  করে কে বা আমার কলা বাগানের শতাধিক কলাগাছ কেটে ফেলেছে। আমি সঠিক তদন্ত মাধ্যমে অপরাধীদের শাস্তি কামনা করি।

এ ঘটনায় ভালুকা মডেল থানায় অভিযোগ করবেন বলে জানান তিনি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা