× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তা নিখোঁজ, পরিবারের মানববন্ধন

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ১৮:৪২ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪ ১৯:১০ পিএম

নিখোঁজ পূবালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তাকে খুঁজে বের করার দাবিতে মানববন্ধন করেছে তার পরিবারের সদস্য, এলাকাবাসী ও ব্যাংকের সহকর্মীরা।

নিখোঁজ পূবালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তাকে খুঁজে বের করার দাবিতে মানববন্ধন করেছে তার পরিবারের সদস্য, এলাকাবাসী ও ব্যাংকের সহকর্মীরা।

কুষ্টিয়ার কুমারখালী থেকে নিখোঁজ পূবালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তাকে খুঁজে বের করার দাবিতে মানববন্ধন করেছে তার পরিবারের সদস্য, এলাকাবাসী ও ব্যাংকের সহকর্মীরা। 

বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় কুষ্টিয়া কালেক্টর চত্বরে মিছিল করে এসে মানববন্ধন করে তারা। 

২২ ডিসেম্বর কুমারখালীর ভাড়া বাসা থেকে নিখোঁজ হন রাজীব আহমেদ নামের ওই ব্যাংক কর্মকর্তা। ওই দিন রাতেই কুমারখালী থানায় পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়।

মানববন্ধনে নিখোঁজের স্ত্রী রায়হানা পারভীন বলেন, ‘নিখোঁজের পর থেকে রাজীবের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তার ফোন বন্ধ।’ তাকে উদ্ধারের ব্যাপারে পুলিশ প্রশাসনের অবহেলা আছে বলেও দাবি করেন তিনি। 

নিখোঁজের ভাই রাহাতুল ইসলাম ঝন্টু বলেন, মুক্তিপণ দাবি বা এ ধরনের ফোন আমরা পাইনি। যেকোনো মূল্যে রাজীবকে উদ্ধারের দাবি জানান তিনি। পরে একই দাবিতে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে স্বারকলিপি দেন তারা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা