× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার মাস আগে উদ্ধার যুবকের মরদেহের পরিচয় মেলেনি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ১৫:৫৩ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪ ১৯:৫০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে চার মাস আগে মৃত উদ্ধার হওয়া এক যুবকের পরিচয় শনাক্ত করতে পারছে না পুলিশ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা হলেও কেউ থানায় যোগাযোগ করেনি।

নৌপুলিশ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর দুপুরে হাজারীবাগের শিকদার মেডিকেলের পশ্চিম পাশে বুড়িগঙ্গা নদীর কিনার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরের বেশিরভাগ অঙ্গ ছিল পচে যাওয়া। পুলিশ পরিচয় শনাক্ত করার জন্য তার আঙুলের ছাপ নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, মরদেহটি এত বেশি পচে গেছে, তার আঙুলের মাংস খসে হাড় দেখা যাচ্ছে। যে কারণে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।মরদেহটি উদ্ধারের পরদিন ৬ অক্টোবর কেরানীগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

বসিলা নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক অনিমেশ হালদার জানান, অনুমান করা হচ্ছে যুবকের বয়স ৩৫ বছর। তার পরনে একটি সবুজ রঙের হাফ হাতা গোলগলা গেঞ্জি ও একটি মেরুন রঙের চেক লুঙ্গি ছিল। এখনও কেউ এমন কাউকে স্বজন দাবি করে পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা