× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহ-৮ আসনে বর্তমান এমপিকে হারিয়ে জয়ী সাবেক উপজেলা চেয়ারম্যান সুমন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ২২:০৭ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪ ২২:১১ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। প্রবা ফটো

দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী (ঈগল) সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনের সঙ্গে হেরেছেন জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ফখরুল ইমাম।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম ২০১৪ ও ২০১৮ সাল থেকে টানা দুবার মহাজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ১৯৮৮ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আর মাহমুদ হাসান সুমন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের টানা দুবার চেয়ারম্যান ছিলেন।

মোট ৯২টি ভোটকেন্দ্রের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন পেয়েছেন ৫৬ হাজার ৮০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী ফখরুল ইমাম পেয়েছেন ২৭ হাজার ৯৮৪ ভোট। মো. বদরুল আলম প্রদীব ১৯৩ ভোট, কানিজ ফাতেমা ১৮৯ ভোট, মো. আব্দুলাহ আল মামুন ৩৩৪ ভোট পেয়েছেন। 

স্থানীয় ভোটাররা জানান, ঈশ্বরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে দত্তপাড়া গ্রামের বাসিন্দা মাহমুদ হাসান সুমন সৎ ব্যক্তি হিসেবে পরিচিত। করোনায় তিনি ব্যক্তিগতভাবে উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে সহযোগিতা করেছেন। এলাকায় শতভাগ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করাসহ রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেছিলেন। এসব কারণেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরও মাহমুদ হাসান সুমনের বিজয় অনেকটা সহজ হয়েছে। এ ছাড়া নির্বাচনে পৌর মেয়র আব্দুস সাত্তার কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সক্রিয়ভাবে সমর্থন দিয়েছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা