× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবর্ধনা পেয়ে বললেন বাবুল : পাওয়ার আর কিছু নেই, শেখ হাসিনার নির্দেশে কাজ করারই লক্ষ্য

অভয়নগর (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ২২:০২ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪ ২৩:২০ পিএম

যশোর-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে বিজয়ী এনামুল হক বাবুল মঙ্গলবার অভয়নগরে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন। প্রবা ফটো

যশোর-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে বিজয়ী এনামুল হক বাবুল মঙ্গলবার অভয়নগরে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন। প্রবা ফটো

যশোর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এনামুল হক বাবুল বলেছেন, এই জীবনে চাওয়া-পাওয়ার আর কিছু নেই। জাতির পিতার সুযোগ্য কন্যা বিশ্বনেত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করে তার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় শামিল থেকে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। নির্বাচনী এলাকা অভয়নগর, বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়নের মানুষের উন্নয়ন আকাঙ্ক্ষা পূরণ করতে আমার নেত্রী শেখ হাসিনার কাছে যাব। ইনশাআল্লাহ, শপথের পর সবাইকে নিয়ে আমরা কাজ শুরু করবো।

৮৮ যশোর -৪ আসনে এনামুল হক বাবুল এই আসনে স্মরণকালের ইতিহাসে বিপুল ব্যবধানে বিজয় লাভ করায় মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে হাজার হাজার নেতাকর্মীদের উদ্দেশে ওই কথা বলেন এনামুল হক বাবুল।

এনামুল হক বাবুলকে দেওয়া সংবর্ধনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সর্বস্তরের জনতার ঢল। মঙ্গলবার অভয়নগরের নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে। প্রবা ফটো

সংবর্ধনার আয়োজন করে অভয়নগর উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। এ সময় নেতাকর্মীরা এনামুল হক বাবুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নৌকার আদলে ফুলের তোড়া উপহার দেন। 

এনামুল হক বাবুলকে দেওয়া সংবর্ধনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সর্বস্তরের জনতার ঢল। মঙ্গলবার অভয়নগরের নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে। প্রবা ফটো

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। নবনির্বাচিত সংসদ সদস্য এনামুল হক বাবুল বলেন, আমি জনগণের ভালোবাসায় সিক্ত। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তা কখনও ভুলবো না। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করি। আমার জীবনে চাওয়া-পারওয়ার কিছু নেই। এখন শুধু আমার নির্বাচনী এলাকা ও দেশের মানুষের জন্য করার সময়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে, তবে সেই দেখা হবে উন্নয়নের জন্য, শুধু শুধু সংবর্ধনায় নয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা