× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে নতুন তফসিল ঘোষণার দাবিতে বামজোটের বিক্ষোভ

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ১৮:৩০ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪ ১৯:০২ পিএম

নতুন করে নির্বাচনের দাবিতে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছে। অন্যদিকে বামজোট বিক্ষোভ করছে। প্রবা ফটো

নতুন করে নির্বাচনের দাবিতে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছে। অন্যদিকে বামজোট বিক্ষোভ করছে। প্রবা ফটো

নির্বাচন বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নতুন তফসিল ঘোষণার দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট। এদিকে দেশবাসী ভোট প্রত্যাখ্যান করেছে দাবি করে ধন্যবাদ জানিয়ে নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে বিএনপি। মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ-সমাবেশ করা হয়। 

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ। বক্তব্য দেন- বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলার সদস্য বীরেন রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ দুলাল মজুমদার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী।

দুলাল মজুমদার বলেন, ‘৭ জানুয়ারি একতরফা নির্বাচনের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থায় আরও একটি কলঙ্ক রচিত হয়েছে। প্রহসনের এই নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। সারা দেশে প্রকাশ্যে ভোট চুরির বিষয়টি সমাজিকমাধ্যমে ভিডিও আকারে প্রকাশিত হয়েছে। শিশুদের দিয়ে ভোট দেওয়ার নমুনা দেশবাসী প্রত্যক্ষ করেছে।’ এ সময় ভোটকেন্দ্রে দলীয় নেতাকর্মীদের দিয়ে কৃত্রিম লাইন দিয়ে জনগণের অংশগ্রহণ বোঝানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

নির্বাচন কমিশন (ইসি) নিজেদের সার্কাস কমিশন হিসেবে প্রমাণিত করেছে জানিয়ে মনীষা চক্রবর্তী বলেন, ‘বিভিন্ন ভোটকেন্দ্রে বেলা ৩টা পর্যন্ত ২৮ শতাংশ ভোট হয়েছে বলে ঘোষণা দেয়। এর এক ঘণ্টা পর ৪টার দিকে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে অবাস্তব ঘোষণা দেন তারা। এই নির্বাচন শুধু আওয়ামী লীগের ক্ষমতা নবায়ন করার নির্বাচন। গণমানুষের আকাঙ্ক্ষা বিপরীতে রেখে যে নির্বাচন করেছে, সরকার তা আগামী দিনে বাংলাদেশকে একটি নরকে পরিণত করবে।’ অবিলম্বে ৭ জানুয়ারি নির্বাচনের ফলাফল বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান।

এদিকে মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা জাহিদুর রহমান রিপন বলেন, ‘নগরীর সাগরদী বাজার, রূপাতলী ও আদালতপাড়ায় লিফলেট বিতরণ করেছে নেতারা। প্রিয় ভোটার আপনাকে ধন্যবাদ শিরোনামে এ লিফলেট বিতরণ করা হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা