× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌকার পক্ষে মাঠে নামায় কমিটি বাতিল

রাজশাহী অফিস

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ১৩:১০ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪ ১৩:৪২ পিএম

নৌকার পক্ষে মাঠে নামায় কমিটি বাতিল

নির্বাচনের আগে রাজশাহী-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্তগত নগরীর বোয়ালিয়া থানা কমিটির সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। 

সোমবার (৮ জানুয়ারি) রাতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগর শাখার প্যাডে সংগঠনটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ রাজকুমার সরকার ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ভঙ্গ করায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের অন্তর্গত বোয়ালিয়া থানা কমিটির সব কার্যক্রম স্থগিত করেছে।

সেখানে আরও উল্লেখ করা হয় যে, গত বছরের ২৩ ডিসেম্বর  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় বর্ধিত সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ কোনোভাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানার ব্যবহার করে কোনো ধরনের নির্বাচনী কার্যকলাপে কোনো প্রার্থীর পক্ষে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু গতবছরের ৪ ডিসেম্বর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের অন্তর্গত বোয়ালিয়া থানা কমিটির ব্যানারে বোয়ালিয়া থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনী একটি প্রার্থীর সমর্থনে প্রকাশ্যে মিছিল ও প্রচারণা চালায়। সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের অন্তর্গত বোয়ালিয়া থানা কমিটির সব কার্যক্রম স্থগিত করা হলো।

সংগঠনটির বোয়ালিয়া থানার কমিটির সাধারণ সম্পাদক সুমন ঘোষ বলেন, আমাদের পূর্বপুরুষরাও নৌকার পক্ষে ভোট করেছে। আমরাও করি। আর যারা এই অভিযোগে কমিটি স্থগিতের কথা বলছে, তারা নৌকার বিপক্ষে কাজ করেছে। অথচ তাদের পূর্ণাঙ্গ কোনো কমিটিই নেই। ফলে ওদের এই এখতিয়ারও নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা