× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরে মর্টার শেলটি নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ১২:৩১ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪ ১৩:০৪ পিএম

জামালপুরে মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বিশেষ দল। প্রবা ফটো

জামালপুরে মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বিশেষ দল। প্রবা ফটো

জামালপুরের সদর উপজেলার কোজগড় এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহসড়কের পাশে পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার করা মর্টার শেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বিশেষ দল। 

ঘাটাইলের ১৯ পদাতিক ডিভিশনের বম্ব ডিসপোজাল ইউনিট মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে নিরাপদ স্থানে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। এ সময় এক কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল কাদেরের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করেন ক্যাপ্টেন মোহতাসিম। 

ঘটনাস্থলে উপস্থিত জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেনাজ ফেরদৌস জানান, এটি ট্যাংক ধ্বংসকারী একটি মর্টার শেল। ১৯৭১ সালে ব্যবহৃত হয়েছিল। তবে এই শেলটি কীভাবে এখানে এলো তা তদন্ত করে জানানো যাবে। 

 সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কোজগড় এলাকার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে পরিত্যক্ত জায়গায় এই মর্টার শেলটি দেখতে পান স্থানীয়রা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা