× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে চাচা-ভাতিজা নিহত

রাজশাহী অফিস

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ১২:১৪ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪ ১২:২৪ পিএম

রাজশাহীতে বাসচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। প্রবা ফটো

রাজশাহীতে বাসচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। প্রবা ফটো

রাজশাহীর পুঠিয়ায় বাসচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন তেঁতুলিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে মহব্বত হোসেন এবং জেকের আলীর ছেলে সাঈদ সরকার। তারা চাচা-ভাতিজা।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাহেরপুর থেকে এমপি সাফারি বাসটি পুঠিয়ার দিকে যাচ্ছিল। সকাল ১০টার দিকে কাঁচুপাড়া হোসেনের বটতলা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাস রেখেই পালিয়ে যান চালক।

ওসি সাইদুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা