× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ১১:২৭ এএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪ ১১:৩৩ এএম

৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে

৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে

ঘন কুয়াশার কারণে প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে সকাল ৬টা থেকে এ রুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল পৌনে ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে কুয়াশায় কিছুই না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এখন নদীপারের অপেক্ষায় সিরিয়ালে থাকা যানবাহনের সিরিয়াল দ্রুত কমে যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা