× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জঙ্গলে খাবার সংকটে লোকালয়ে হাতির পাল, রেস্ট হাউস ক্ষতিগ্রস্ত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ২০:৩৩ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ২০:৪৯ পিএম

কাপ্তাইয়ে বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্থ এলাকা। প্রবা ফটো

কাপ্তাইয়ে বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্থ এলাকা। প্রবা ফটো

রাঙামাটির কাপ্তাইয়ে বন্য হাতির হানায় বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) এলপিসি শাখার আওতাভুক্ত সরকারি রেস্ট হাউসের ব্যাপক ক্ষতি হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) ভোররাতে বন্য হাতির দলটি খাবারের সংকটে লোকালয়ে এসে রেস্ট হাউসের ভেতর এবং পার্শ্বস্থ একটি কলাবাগানে ঢুকে ব্যাপক ক্ষতি করে।


কাপ্তাইয়ে বন্যহাতির তান্ডব। প্রবা ফটো

বিএফআইডিসি এলপিসি ইউনিট শাখার সহব্যবস্থাপক (হিসাব) বিলাস কুমার বিশ্বাস জানান, সোমবার রাত ৩টা হতে ভোর ৫টা পর্যন্ত বন্য হাতির দলটি রেস্ট হাউসে প্রবেশ করে দরজা, জানালা ও রান্নাঘর ভাঙচুর করে। ওই সময় রেস্ট হাউসে অবস্থানরত সবার মধ্যে আতঙ্ক দেখা দিলে তারা দৌড়ে দ্বিতীয় তলায় নিরাপদে আশ্রয় নেয়। 

এদিকে বনের মধ্যে খাবার না পেয়ে হাতির দলটি লোকালয়ে এসেছে বলে ধারণা করছে বন বিভাগ। 

রাঙামাটি দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান জানান, ইতোমধ্যে কাপ্তাইয়ের গভীর জঙ্গলে বন্য হাতি কয়েকটি বাচ্চা প্রসব করেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। ধারণা করছি, জঙ্গলে খাবারের সংকটে পড়ায় হাতির দলটি লোকালয়ে চলে এসেছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা