× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সদস্য সচিবের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ২০:১০ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ২০:২৩ পিএম

রামগঞ্জ থানা, লক্ষ্মীপুর। প্রবা ফটো

রামগঞ্জ থানা, লক্ষ্মীপুর। প্রবা ফটো

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সামছুল হক মিজানের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে মিজান বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা করেন।

রামগঞ্জ থানায় জাকির হোসেনসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়। আসামি জাকির রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের সোন্দরা গ্রামের বাসিন্দা। তিনি লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের অনুসারী হিসেবে পরিচিত।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আওয়ামী লীগ নেতা মিজান হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম কাজ করছে। সন্ধান পেলেই তাকে গ্রেপ্তার করা হবে।’

এজাহার সূত্রে জানা গেছে, রবিবার ভোট চলাকালে পূর্ব সোন্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ঈগল প্রতীকের এজেন্ট আনোয়ার হোসেনকে বের করে দেওয়া হয়। খবর পেয়ে সাড়ে ১১টার দিকে মিজান ঘটনাস্থলে যান। এ সময় তিনি কয়েকজন সাংবাদিকের সঙ্গে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। কিছু বুঝে ওঠার আগেই নৌকার কর্মী জাকিরের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে মিজানের ওপর হামলা চালায়। এ সময় মিজান, সংবাদকর্মীসহ ছয়জন আহত হয়েছে। আহত অন্যরা হলেন- স্থানীয় সংবাদকর্মী মিজানুর শামীম, হাসানুর জামান, ইকবাল খন্দকার শান্ত, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন ও গাড়ি চালক লোকমান হোসেন।

শামছুল হক মিজান বলেন, ‘হামলায় নেতৃত্বদানকারী জাকির সন্ত্রাসী হিসেবে পরিচিত। কিছু বুঝে ওঠার আগেই পরিকল্পিতভাবে বহিরাগতদের নিয়ে জাকির আমাদের ওপর হামলা করেছে। এতে আমরা রক্তাক্ত ও আমার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় আমি মামলা করেছি।’

জানতে চাইলে জাকির হোসেন বলেন, ‘ঘটনার সময় মিজান আমার কাছে আশ্রয় চায়। আমি রক্ষা না করলে উত্তেজিত লোকজন তাকে আরও মারত। ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা